শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মনপুরায় স্কুলের চারপাশে পাকা দেয়াল ও গেট নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা (ভোলা)

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫, ১৬:২৩

ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চার পাসে উঁচু দেয়ালসহ মাঠ ভরাটের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ডিসি রোডে মানববন্ধন করেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন,সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ টি উঁচু নিচু হওয়ায় স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলা করার সময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। আর বৃষ্টির মৌসুমে পুরো মাঠ জলাবদ্ধ থাকে। এ ছাড়া বিদ্যালয়ের চারপাশে পাকা দেয়াল গেট না থাকায় পুরো বিদ্যালয় অরক্ষিত হয়ে পড়ে। এতে স্কুল চলাকালীন সময়ে এবং ছুটির পর বখাটেরা বিদ্যালয়ের বারান্দায় আড্ডা দেয়, গরু-ছাগল বিদ্যালয়ে ঢুকে পরিবেশ নোংরা করে। তাই সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দ্রুত সীমানার চারদিকে বাউন্ডারি দেয়াল ও বিদ্যালয়ের মাঠ টি ভরাটের দাবি জানান শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।

মানববন্ধনে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন,সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় টিতে মনপুরার মধ্যে সবচেয়ে ছাত্র ছাত্রী বেশি এবং শিক্ষার মান অত্যান্ত ভালো। প্রতিবছর আমাদের এই বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ পায়। শিক্ষার মানের দিক থেকে আমাদের এই বিদ্যালয়টি মনপুরার ভিতরে সবচেয়ে ভাল মানের একটি বিদ্যাপীঠ। এই বিদ্যালয়টিতে বাউন্ডারি দেয়াল এবং গেট না থাকায় বহিরাগত কিছু বখাটে ছেলে স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয় এর নিচে এসে শিক্ষার্থীদের কে উত্ত্যক্ত করে। বিদ্যালয় চলাকালীন সময়ে কিছু ছাত্রছাত্রী টিচারদের কে না বলে স্কুল থেকে চলে যায়। বাউন্ডারি এবং গেট থাকলে যেমন বখাটে ছেলেদের উপদ্রব হতোনা তেমনি শিক্ষার্থীরাও না বলে স্কুল থেকে যেতে পারত না। তিনি আরও জানান, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ টি উঁচু নিচু হওয়ায় শিক্ষার্থী রা খেলা দুলা করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয় তাই আমাদের দাবি এই স্কুলের মাঠ ভরাট করা হোক।

সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবদুর রহমান শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বলেন,আপনাদের যে সকল দাবি-দাওয়া আছে বিদ্যালয়ের চারপাশে পাকা দেয়াল গেট এবং মাঠ ভরাট এ সকল দাবি-দাওয়া নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করব। উর্দ্ধতন কর্তৃপক্ষ যাতে আপনাদের এ দাবি-দাওয়া মেনে নিয়ে বাজেট করে শিক্ষার মান উন্নয়নের ব্যবস্থা করে। এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়ের চারপাশে উঁচু দেয়াল এবং গেট করার দাবি জানাচ্ছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর