শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

যুক্তরাষ্ট্র থেকে বিধ্বংসী যুদ্ধবিমান পাচ্ছে সৌদি আরব, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫, ১৬:০৩

বিশ্বের সর্বাধুনিক, বিধ্বংসী ও অপ্রতিরোধ্য যুদ্ধবিমান হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ ফাইটার জেট। বিশেষ করে এর উচ্চ গতি এবং স্টেলথ প্রযুক্তির কারণে রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এটিকে অনন্য করে তুলেছে। দীর্ঘদিন ধরে এই যুদ্ধবিমানটি নিজেদের সামরিক বহরে যুক্ত করতে চাওয়া সৌদি আরবের সেই আকাঙ্ক্ষা এবার হয়তো বাস্তবে পরিণত হতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের ঠিক একদিন আগে এই গুরুত্বপূর্ণ ঘোষণা এলো। খবর আনাদোলু এজেন্সির। সোমবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নিশ্চিত করেন, সৌদি আরবকে এ উন্নত যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা তার বিবেচনায় রয়েছে। তিনি বলেন, আমি বলব যে আমরা তা করব। আমরা এফ-৩৫ বিক্রি করব।

এর আগে গত শুক্রবার ট্রাম্প জানান, লকহিড মার্টিনের তৈরি উন্নত বিমান কেনার ব্যাপারে রিয়াদ জোরালো আগ্রহ দেখিয়েছে। তারা অনেকগুলো জেট কিনতে চায়। তারা আমাকে বিষয়টি দেখতে বলেছে। তারা অনেক এফ-৩৫ কিনতে চায়। এর বাইরেও অন্যান্য যুদ্ধবিমান কেনারও আগ্রহ দেখাচ্ছে তারা, বলেন ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে এফ-৩৫ বিক্রির সিদ্ধান্তের দিকে ঝুঁকছেন। ব্লুমবার্গ এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প এবং সৌদি ক্রাউন প্রিন্সের মধ্যে আলোচনায় এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে চূড়ান্ত সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধারণা করা হচ্ছে, এই সফরে শুধু এফ-৩৫ নয়, আরও বেশ কিছু অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হতে পারে। এর মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংক্রান্ত একটি বড় চুক্তিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর