শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

‘প্রিয় খেলোয়াড়’ নির্বাচিত হয়ে বার্সায় ফেরার প্রতিশ্রুতি মেসির

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫, ১৬:২৮

লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন। সমর্থকদের ভোটে ক্লাব ইতিহাসের ‘সবচেয়ে প্রিয় খেলোয়াড়’ নির্বাচিত হওয়ার পর এই বার্তা দেন আর্জেন্টাইন তারকা। এত প্রতিদ্বন্দ্বীর মধ্যেও এমন সম্মান পাওয়া তাকে গর্বিত করেছে, আর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক সময় তিনি অবশ্যই কাতালুনিয়ায় ফিরবেন।

বার্সা সমর্থকদের ভোটে ইয়োহান ক্রুইফ, রোনালদিনহো, জাভি ও ইনিয়েস্তাদের ছাড়িয়ে ক্লাবের সর্বকালের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এই পুরস্কারটা বিশেষ কারণ এটি বার্সা সমর্থকদের কাছ থেকে এসেছে। তাদের সঙ্গে আমরা অনেক ভালো–মন্দ সময় কাটিয়েছি। এটিই আমার ঘর, আমার জায়গা, আমার মানুষ।’

ইন্টার মায়ামিতে খেললেও বার্সেলোনার সঙ্গে মেসির বন্ধন অটুট।

ভবিষ্যতে স্ত্রী অ‍্যান্টোনেলার সঙ্গে বার্সেলোনায় স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনাও তার। মেসি বলেন, ‘অবশ্যই আমি ফিরব। একসময় স্টেডিয়ামে সাধারণ সমর্থকের মতো বসে দলকে সমর্থন করব। এখন আরও কয়েক বছর মায়ামিতে থাকব সম্ভবত, তবে আমরা বার্সেলোনায় ফিরে যাব—কারণ এটাই আমাদের ঘর। আমরা খুব মিস করি।’

সম্প্রতি বার্সেলোনায় ক্যাম্প ন্যু পরিদর্শনে গিয়েছিলেন মেসি। আধুনিকায়নের পর আইকনিক এই স্টেডিয়াম আবারও উদ্বোধনের অপেক্ষায়।

২০২১ সালে বার্সেলোনার আর্থিক সংকটের কারণে নতুন চুক্তি করা সম্ভব না হলে বাধ্য হয়েই পিএসজিতে যোগ দেন মেসি। তিনি বলেন, ‘পরিস্থিতির কারণে ভিন্নভাবে যেতে হয়েছিল, কিন্তু বার্সেলোনার সঙ্গে কাটানো স্মৃতিগুলো আজীবন মনে থাকবে।

সমর্থকদের সামনে বিদায় জানাতে না পারাটা কষ্ট দেয়।’

এমএলএস মৌসুম শেষে বার্সায় সম্ভাব্য লোনে ফেরার গুঞ্জন অনেকটাই থেমে গেছে। মেসি ইতোমধ্যে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন তিন বছরের চুক্তি করেছেন। ৩৮ বছর বয়সে তিনি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার মিশনে থাকবেন বলেই আশা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর