প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৩:৩০
নেত্রকোনা জেলার মদন উপজেলার চাঁনগাও মৈধাম গ্রামের বাসিন্দা বিদ্যা মিয়া চঞ্চল যুবলীগের পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
চাঁনগাও মৈধাম গ্ৰামের এরশাদ মিয়ার সন্তান বিদ্যা মিয়া চঞ্চল জানান, ব্যক্তিগত কারণে তিনি যুবলীগের সকল ধরনের পদ ও সম্পৃক্ততা থেকে অব্যাহতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকার ইচ্ছা প্রকাশ করেন।
তিনি আরও জানান, আমি ইতিপূর্বে মদন উপজেলা যুবদলের কার্যকরী কমিটির সদস্য ছিলাম কিন্তু আমাকে না জানিয়ে মদন উপজেলা যুবলীগের কমিটিতে কি পদে রেখেছিল তাও আমি জানিনা। লোক মুখে শুনেছি যে আমি যুবলীগের কমিটিতে আছি। বিষয়টা আমি দীর্ঘদিন পরে জানতে পারি তাই স্বইচ্ছায় যুবলীগের সকল সদস্যপদ হতে অব্যাহতি নিচ্ছি।
মন্তব্য করুন: