শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ব্রুনাইয়ের জালে গোল উৎসব বাংলাদেশের

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১৬:১৬

তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই জয়ে বাছাইপর্বের ‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে চংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে ব্রুনাইকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সিতে জোড়া গোল করেছেন দুজন— রিফাত কাজী ও অপু রহমান। একবার করে জালের দেখা পেয়েছেন নাজমুল হুদা ফয়সাল, মোহাম্মদ মানিক, মোহাম্মদ আরিফ ও বায়েজিত বোস্তামি।

এদিন ম্যাচের ১৩ মিনিটে বাম দিক থেকে ফয়সালের থ্রু পাস ধরে অপু দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে নেন। ২৩ মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্যবধান বাড়ান রিফাত।

৩৬ মিনিটে রিদুয়ানের দুর্দান্ত একটি পাস, বল পেয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ফয়সাল। পরের মিনিটে মানিকের দূরপাল্লার জোরালো শটে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। 

বিরতির পরও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখেন ফয়সাল, মানিক, অপুরা। তাতে আবারও মেলে গোলের দেখা। ৪৯ মিনিটে রিদুয়ানের পাসে ওপু ম্যাচে তাঁর দ্বিতীয় গোলটি করেন।

৭৩ মিনিটে ফয়সালের নেওয়া দূরপাল্লার শট গোলরক্ষক বাঁচালেও ফিরতি বলে রিফাত তাঁর দ্বিতীয় গোলটি করেন। দুই মিনিট পর জটলার মধ্য থেকে আলিফের চমৎকার ফিনিশিংয়ে আসে ম্যাচের সপ্তম গোল। 

৭৯ মিনিটে বায়জিত প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। যার সৌজন্যে বড় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর