শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৫, ১৮:৩০

সম্প্রতি বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, যারা বাউলদের ওপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও এ বিষয়ে দ্রুতগতিতে কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দেন বলে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের জানান প্রেস সচিব।

এ সময় বৈঠকে আরো যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রেসসচিব বলেন, ‘যে রোহিঙ্গা সংকট একসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গুরুত্ব হারিয়েছিল, তা এখন আবার সামনে আনা হয়েছে।’

সমাধানের বদলে শেখ হাসিনা নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপনে বেশি মনোযোগ দিয়েছেন বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, ‘এতে বাস্তব কাজ হয়নি।

বরং ইমেজ বিক্রির চেষ্টায় আসল সংকট আন্তর্জাতিক মহলের নজর থেকে সরে গেছে।’

প্রেসসচিব আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলন এবং সরাসরি বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে আবারও আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে স্থাপন করেছে।’

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, রোহিঙ্গাদের মায়ানমার ফেরত পাঠানোর বিষয়ে চিফ অ্যাডভাইজার ঈদের সময় সম্ভাবনার কথা বললেও এসব কূটনৈতিক প্রক্রিয়ায় সময় লাগে। তিনি বলেন, ‘আজই ফল পাবেন না।

তবে প্রচেষ্টা অব্যাহত আছে, আর আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি হবে।’

দেশজুড়ে ভবন নিরাপত্তা ও তদারকি দুর্বলতার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘যেভাবে অননুমোদিত স্থাপনা ধরা পড়ছে, তাতে বোঝা যায় কতটা দুর্বল ছিল তদারকি ব্যবস্থা। চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, অনুমোদন ছাড়া দেশের কোথাও কোনো বাড়ি বা ভবন নির্মাণ করা যাবে না।’

সব সিটি করপোরেশনেই অনুমোদন প্রক্রিয়া ও নিয়মকানুন শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানান প্রেসসচিব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর