প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫, ১৮:০০
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের পদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। সোমবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোল্লা মো. সালাউদ্দিন।
গত রোববার (৩০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার বাসাবো এলাকা থেকে দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব–৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প ও র্যাব–৩ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা শহরের কান্দিপাড়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন (৩২) গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে দিলীপকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মন্তব্য করুন: