শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মনপুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা (ভোলা)

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৫০

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত এবং ১ নং মনপুরা ইউনিয়নের ১,২ও ৩নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করেছে মনপুরা উপজেলা যুবদল।

বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে মনপুরা উপজেলা ও ওয়ার্ড যুবদলের উদ্যোগে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন এর রামনেওয়াজে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠান ও নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে যুবদল নেতারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপজেলা যুবদলের নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর শারীরিক সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

দোয়া মুনাজাত এবং নির্বাচনী প্রচারণা কমিটি গঠন অনুষ্ঠান সমূহে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক ও ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শফিউল্লাহ বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল হাসান, ১ নং মনপুরা ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি মোঃ নুরুন্নবী ওরুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুর উদ্দিন তুহিন, যুবদল নেতা মোঃ সুমন মেম্বার মোঃ শেখ ফরিদ সহ অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় মসজিদের ইমাম, যুবদল নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর