শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অর্থ উপদেষ্টা

ধারের টাকা স্বপ্নের পোলাও খাওয়ার মতো নয় যে, যত ইচ্ছা ঘি ঢালবো

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:১৭

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বাইরের দেশ থেকে ধার করে নিয়ে আসা টাকা মজমা বা স্বপ্নের পোলাও খাওয়ার মতো নয়, যে যত ইচ্ছা ঘি ঢালবো।’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন সম্পদ। এখন বেশি গুরুত্ব দিতে হবে নিজস্ব স্থানীয় সম্পদের প্রতি। কারণ বাইরের দেশের বাইরের থেকে ধার (ঋণ) আনা হয়। এতে কিছুটা অনুদান পাওয়া যায়। কিন্তু ধারের টাকায় অনেক রকম সুদ দিতে হয়। এই ঋণের টাকা মজমা বা স্বপ্নের পোলাও খাওয়ার মতো না। এমন না যে স্বপ্নের পোলাও খাবো, যত ইচ্ছা ঘি ঢালবো, ঋণে কোনো সুদ নেই। ব্যাপারটা এরকম নয়, বাইরের থেকে ঋণ নিলে সুদ দিতে হয়। তাই ঋণের টাকায় বেশি দূর এগোনো যায় না।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশের অর্থনীতি উন্নয়নের জন্য ভ্যাট একটি মডার্ন সিস্টেম। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। যদিও জিডিপির তুলনায় ভ্যাট অত্যন্ত কম।’

তিনি বলেন, ‘ভ্যাট আদায়ের সিস্টেম যেন খুব সহজ হয়। ভ্যাট যেন সরকারের কোষাগারে পৌঁছায়। বিদেশে ভ্যাট প্রদান ছাড়া ক্রয় করা যায় না। কিন্তু বাংলাদষদেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, আদায় হলেও ভ্যাট সরকারের কোষাগারে অনেক সময় পৌঁছায় না।’

কর জিডিপি অনেক কম উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, ‘নিজের সম্পদ না বাড়ালে কাজ করবো কীভাবে। রাজস্ব বাড়াতে হবে। কোনো কোনো দেশে কর জিডিপি অনুপাত ২৬ শতাংশ। কারণে, সে দেশে জনগণ সেবাও সঠিকভাবে পায়। নিজেদের দেশে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। দেশে যদি হাসপাতাল ও শিক্ষায় সেবা পাওয়া যায় তাহলে মানুষ স্বেচ্ছায় রাজস্ব দিতে এগিয়ে আসবে।’

ভ্যাটের পরিধি বৃদ্ধি ও আধুনিকায়ন বাড়ানোর পরামর্শ দিয়ে এনবিআরের উদ্দেশ্যে অর্থ উপদেষ্টা বলেন, ‘সম্পূরক শুল্ক কমানো দরকার। না হলে বেশি দূর আগানো যাবে না। কর দিলাম, সেবা পাবো না। কর দিলে কী লাভ হলো এই প্রশ্ন যেন করতে না পারে। সম্পদের সীমাবদ্ধতা আছে ও থাকবে।’

বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ‘অনেক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটা সিস্টেম তৈরি হয়েছে। সেটাকে ধরে রাখতে হবে। অটোমোটেট করা বড় সাফল্য। ভ্যাট অব্যাহতি কমেছে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হয়েছে।’

আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের চেয়ারম্যান হলেন মাহবুবুর রহমান বলেন, ‘ভ্যাটের বিরোধিতা শুরু থেকে ছিল। ভ্যাট আদায় যতটুকু হওয়ার কথা ছিল, সে তুলনায় পিছিয়ে আছি। তবে সম্ভাবনা রয়েছে। একদিকে ভোক্তাকে ভ্যাট দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, অন্যদিকে ব্যবসায়ীদের ভ্যাট আদায় করে এনবিআরকে দিতে হবে। সেখানে কোনো ব্যত্যয় করা যাবে না।’

ভ্যাট না দিলে কী হবে, সে বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন এফআইসিসিআই'র ভাইস প্রেসিডেন্ট ইয়াসির আজমান।

‘সময়মত নিবন্ধন নেবো, সঠিকভাবে ভ্যাট দেবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকাসহ সব বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে উদযাপন হচ্ছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর