প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন নাহার এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিল উদ্দিন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও খায়রুন নাহার সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা জাতির বিবেক। আপনারাই মাঠের প্রকৃত তথ্য সবচেয়ে আগে পান। আপনাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি দ্রুত ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের সময় আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আর একটি অনুরোধ—উপজেলার হলরুমটি আপনাদের ব্যবহারের জন্য চাইবেন না। চাইলে আমি দিতে পারব না।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মো. মোবারক হোসেন, গ্লোবাল ও আজকের পত্রিকার সুজন মোল্লা, দৈনিক জনকণ্ঠ পত্রিকার মো. হাবিবুর রহমান রাজিব, দৈনিক ঢাকা প্রতিদিনের জসিম উদ্দিন, এশিয়ান টিভির ইমরান, বাংলা টিভির রেজাউল করিম, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার আতিকুর রহমান, রাজধানী টিভির বিপ্লব, সারাবাংলা পত্রিকার মাহমুদুল হাসান, আনন্দ টিভির মোশারফ হোসেন, সকালের সময় পত্রিকার মিজানুর রহমান, মানিকগঞ্জ দর্পণের মিলন মাহমুদ এবং ভোরের বানী পত্রিকার মামুন।
মন্তব্য করুন: