শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মনপুরায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা (ভোলা)

প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩১

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসের এক শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।

দিবসটি উপলক্ষে ভোলা জেলার মনপুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো:আবু মুসার সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দল, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মিনিট নীরবতা পালন, দোয়া মাহফিল ও

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। তাদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, বিশেষ দোয়া ও স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে মনপুরাবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর