শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ফুলকপির কাটলেট রেসিপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮

শীতকাল মানেই নানা সবজির সমারোহ। অন্যান্য সবজির ভিড়ে এই সময় ফুলকপির কদরই আলাদা। ঝোল, তরকারি থেকে শুরু করে ফুলকপি দিয়ে তৈরি করা যায় নানা পদ।

এইরকমভাবে না খেয়ে শীতকালে ভাপিয়ে নেওয়া ফুলকপি দিয়ে বানাতে পারেন কাটলেট। গরম গরম চায়ের সঙ্গে এই কাটলেট দারুন লাগবে।

যেভাবে বানাবেন

মাঝারি আকারের একটি ফুলকপি ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করুন। সঙ্গে সিদ্ধ আলু থাকলে কাটলেটের ভেতরটা নরম ও সুস্বাদু হয়। একটি পাত্রে সিদ্ধ ফুলকপি ও আলু ভালো করে মেখে নিন। এর সঙ্গে কুচি কুচি করা কাঁচা মরিচ, কাটা ধনে পাতা, আদা বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ নিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও চাট মসলা দিয়ে মিশ্রণটি আরও ভালো করে মাখান। মিশ্রণ তৈরি হলে ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে কাটলেটের আকার দিন। এবার কাটলেটগুলো প্রথমে ময়দায় গড়িয়ে নিন, তারপর পাউরুটির গুঁড়োয় ভালো করে মাখিয়ে নিন। এতে ভাজার সময় বাইরের অংশ হবে মচমচে আর ভেতরটা থাকবে নরম। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলি ভাজুন। দু’পিঠ সোনালি রঙ হলে তুলে কিচেন টিস্যুতে রাখুন। অতিরিক্ত তেল ঝরিয়ে গরম গরম ফুলকপির কাটলেট পরিবেশন করুন সস বা চাটনির সঙ্গে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর