প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২১
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ খবর জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (১৭ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে সংগঠনটি জানিয়েছে, হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড-যে কোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন।
এতে আরও বলা হয়, বর্তমানে মূল লক্ষ্য হলো- শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।
তার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মন্তব্য করুন: