প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৫, ১২:১৫
ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস (২৭) নামের এক যুবক পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন, লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মিরাজ হোসেন আকন (৪৬)।
র্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সন্দেহভাজনদের গ্রেপ্তার করে।
শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্তব্য করুন: