শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ৫ বগি লাইনচ্যুত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৮

ভারতের আসাম রাজ্যে হোজাই জেলায় ট্রেনের ধাক্কায় অন্তত আটটি হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি শাবক আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগিও লাইনচ্যুত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

রেলওয়ে ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার ভোরের দিকে রেল লাইন পার হচ্ছিল একটি হাতির পাল। এ সময় সাইরাং থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে হাতির পালটির। তবে, ট্রেনে থাকা কোনো যাত্রী হতাহত হননি।

বন কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে আটটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত একটি শাবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ও কর্মকর্তারা সেখানে পৌঁছে কাজ শুরু করেন।

লাইনচ্যুতি এবং রেললাইনে হাতির দেহাংশ পড়ে থাকায় আপার আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাগির যাত্রীদের ট্রেনের অন্যান্য বগির খালি আসনে সাময়িকভাবে বসানো হয়। গুয়াহাটিতে পৌঁছানোর পর অতিরিক্ত কোচ যুক্ত করে ট্রেনটি আবার যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতির চলাচলপথ নয়। ট্রেনচালক দূরে হাতির পাল দেখে জরুরি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

গত মাসেও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর