শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

২০২৬ বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৫, ১৪:৩০

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর প্রাইজমানি আগের আসরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।

ফিফার ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা। এছাড়া ৪৮টি অংশগ্রহণকারী দলের মধ্যে মোট ৭২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৮ হাজার ৮৬১ কোটি টাকা) প্রাইজমানি হিসেবে বিতরণ করা হবে।

এই অর্থের মধ্যে পারফরম্যান্সভিত্তিক প্রাইজমানি হিসেবে দেওয়া হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৭ হাজার ৯৮৪ কোটি টাকা)। বাকি প্রায় ৭ কোটি ২০ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১৫ লাখ ডলার করে দেওয়ার জন্য, যা দলগুলোর প্রস্তুতিমূলক কার্যক্রম যেমন ভ্রমণ, প্রশিক্ষণ ক্যাম্প ও অন্যান্য লজিস্টিক ব্যবস্থায় ব্যয় করা হবে।

প্রাইজমানির বণ্টন অনুযায়ী, গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ৯০ লাখ ডলার করে। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।

এর আগে কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। ফিফা ১৯৮২ সাল থেকে বিশ্বকাপের প্রাইজমানি প্রকাশ করে আসছে। সে বছর স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইতালি পেয়েছিল মাত্র ২২ লাখ ডলার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ২০২৬ বিশ্বকাপের এই প্রাইজমানি বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিকভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।

উল্লেখ্য, টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে সম্প্রতি সমালোচনার মুখে পড়ে ২০২৬ বিশ্বকাপের আয়োজন। সমর্থকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ফিফা কিছু টিকিটের দাম কমিয়ে ৬০ ডলারে নির্ধারণ করেছে। এর মধ্যেই ফিফা কাউন্সিল থেকে রেকর্ড প্রাইজমানির ঘোষণা এলো।

৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে সহ-আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর