শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হাদি হত্যার ঘটনায় ভারতে আটক ২

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপি জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সীমান্ত পার হতে সহায়তা করায় ভারতের মেঘালয় পুলিশ তাদের আটক করেছে।  হাদিকে হত্যার পরিকল্পনা এতটাই নিপুণ ছিল যে, পুলিশ আসামিদের চিহ্নিত করার আগেই মূল অভিযুক্তরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গা ঢাকা দিতে সক্ষম হয়। 

পুলিশ আরও জানায়, প্রধান আসামি ফয়সাল ও আলমগীর অত্যন্ত চতুরতার সাথে দেশত্যাগ করেছে। তারা সিএনজি ও প্রাইভেটকার বদলে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছায়। সেখানে ফিলিপ ও সঞ্জয় নামে দুই ব্যক্তির মাধ্যমে তারা অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করে। এরপর পুত্তি ও তার স্বামী নামে দুই ভারতীয় নাগরিক তাদের আশ্রয় ও পরিবহনের ব্যবস্থা করে দেয়। ইনফরমাল চ্যানেলের মাধ্যমে তথ্যের আদান-প্রদান হলে মেঘালয় পুলিশ পুত্তি ও তার স্বামীকে আটক করে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, খুনিরা হালুয়াঘাট সীমান্তে পৌঁছানোর আগে থেকেই সেখানে ফিলিপ এবং সঞ্জয় তাদের জন্য অপেক্ষা করছিল। সীমান্ত পার হওয়ার পর পুত্তি তাদের ট্যাক্সি ড্রাইভার সামির কাছে হস্তান্তর করেন, যে তাদের মেঘালয়ের পুরা নামক একটি শহরে পৌঁছে দেয়। এই পুরো প্রক্রিয়াটি ছিল একটি পরিকল্পিত চেইন, যাতে কোনোভাবেই খুনিদের ধরা না যায়।
 
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত দেশে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানিয়েছে, আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর