শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মির্জা ফখরুল

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে নিজের মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ কারণে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 

তিনি বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই অঞ্চলের মানুষের সেবা করার একটি সুযোগ আমি পেয়েছি। যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করব।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচিত হলে এলাকার সামাজিক পরিবেশের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, আর্থ-সামাজিক অবস্থার উন্নতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।

ঠাকুরগাঁওবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আগের মতো এবারও আপনারা যদি আমাকে সমর্থন দেন এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে এই অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করবে।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর