শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নবীনগরে পূজা উদর্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময়

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬, ১৩:১৬

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পূজা উদর্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট মো: আব্দুল মান্নান। শনিবার দুপুরে নবীনগর উপজেলা পূজা উদর্যাপন পরিষদের আহবায়ক এডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পূজা উদর্যাপন পরিষদের সদস্য সচিব সঞ্জয় চন্দ্র সাহার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উদর্যাপন পরিষদের নেতা সুবীর রঞ্জন সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপি'র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, মানিক বিশ্বাস, শ্যামা প্রসাদ চক্রবর্তী, রাজন দাস, মিঠু সূত্রধর পলাশ, নরেন্দ্র পাল, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা পূজা উদর্যাপন পরিষদ ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট মো: আব্দুল মান্নান বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। তাই আমিও মনে করি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই অতীতেও আমরা নবীনগরে মিলেমিশে কাজ করেছি ভবিষ্যতেও মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ। আমি নবীনগরে উন্নয়নে কাজ করতে চাই, নবীনগরে মানুষের কল্যাণে কাজ করতে চাই।তাই আমাকে আপনারা একবারের জন্য সুযোগ দিন যাতে আপনাদের সেবা করতে পারি নবীনগরের উন্নয়নে করতে পারি।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর