শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মোস্তাফিজ ও আইপিএল সম্প্রচার ইস্যুতে কড়া বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬, ১৪:২৭

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার বন্ধ করা হবে কি না—সে বিষয়ে আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, ‘খেলার কোনো যুক্তিতে মুস্তাফিজকে মানা করা হলে কোনো ব্যাপার ছিল না। কিন্তু যে যুক্তিতে তাকে বাদ দেওয়া হয়েছে, তা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। ফলে সেখানে আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’
আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমাদেরও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা করছি। এরপরই একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।তবে এই ঘটনায় ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তিনি স্পষ্ট করেন।

মোস্তাফিজের এই বিদায়কে কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঘটনা হিসেবে দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বোর্ড মনে করছে, যদি একজন ব্যক্তিগত ক্রিকেটারকে ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ওঠে। সন্তোষজনক নিরাপত্তার নিশ্চয়তা না পেলে বিসিবি আইসিসি-র কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেন্যুতে নেওয়ার দাবি তুলতে পারে।

ইতিমধ্যেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবি-কে ভেন্যু পরিবর্তনের দাবি তোলার নির্দেশনা দিয়েছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও স্পষ্ট করেছেন যে, ক্রিকেটারদের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

বিসিবি এখন দুটি চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে— একটি আইপিএল কর্তৃপক্ষকে এবং অন্যটি আইসিসিকে। এই চিঠির জবাব এবং সরকারের আইনি পর্যালোচনার ওপরই নির্ভর করছে বাংলাদেশে আইপিএল সম্প্রচার এবং বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভবিষ্যৎ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর