শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

৯০৩ কোটি টাকা আত্মসাৎ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনরসহ ২৬ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬, ১৮:১৩

পরস্পর যোগসাজশে ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পর্যবেক্ষক কবির আহাম্মদসহ ২৬ জনের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে নিজেরা লাভবান হয়ে বা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ভুয়া সিভিল ওয়ার্কস কন্ট্রাক্ট এগ্রিমেন্ট দাখিলের মাধ্যমে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন, উত্তোলন করে ঋণের টাকা নগদে, পে-অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে ঋণের আসল ৬০০ কোটি টাকা আত্মসাৎ এবং গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনাদায়ে সুদ ও অন্যান্য চার্জ বাবদ প্রাপ্য ৩০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধনসহ সর্বমোট ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাৎ করায় ২৬ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় কমিশন কর্তৃক একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অভিযোগ সংশ্লিষ্টরা হলেন— (১) আহমেদ জালাল খান মজলিশ, ব্যবস্থাপনা পরিচালক, ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড, (২) খাদিজা আক্তার, পরিচালক, ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড, (৩) মো. হাবিবুর রহমান, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক, ন্যাশনাল ব্যাংক লিঃ, দিলকুশা শাখা, ঢাকা, (৪) আরীফ মো. শহীদুল হক, ডিএমডি ও সাবেক ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত), ন্যাশনাল ব্যাংক লিঃ, গুলশান শাখা, ঢাকা, (৫) চৌধুরী মোসতাক আহমেদ (ওরফে সি এম আহমেদ), সাবেক ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত), ন্যাশনাল ব্যাংক লিঃ, (৬) এম এ ওয়াদুদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, বর্তমানে অবসরপ্রাপ্ত, ন্যাশনাল ব্যাংক লিঃ, (৭) এ এস এম বুলবুল, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও কোম্পানি সেক্রেটারি, বর্তমানে অবসরপ্রাপ্ত, ন্যাশনাল ব্যাংক লিঃ, (৮) আবু রাশেদ নওয়াব, ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান, সিআরএম-১ (বর্তমানে অবসারপ্রাপ্ত), ন্যাশনাল ব্যাংক লিঃ, প্রধান কার্যালয়, ঢাকা: (৯) মনোয়ারা সিকদার, সাবেক পরিচালক, পরিচালনা পর্যদ, ন্যাশনাল ব্যাংক লিঃ, (১০) পারভীন হক সিকদার, সাবেক পরিচালক, পরিচালনা পর্যদ, ন্যাশনাল ব্যাংক লিঃ, (১১) রন হক সিকদার, সাবেক পরিচালক, ন্যাশনাল ব্যাংক লি., (১২) মোয়াজ্জেম হোসেন, পরিচালক, পরিচালনা পর্ষদ, ন্যাশনাল ব্যাংক লিঃ; (১৩) খলিলুর রহমান, সাবেক পরিচালক, পরিচালনা পর্যদ, ন্যাশনাল ব্যাংক লিঃ; (১৪) মাবরুর হোসেন, সাবেক পরিচালক, পরিচালনা পর্যদ, ন্যাশনাল ব্যাংক লিঃ: (১৫) কৌশিক কান্তি পন্ডিত, জনতা হাউজিং, মিরপুর (১৬) সালাহ উদ্দীন খান মজলিশ, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিস্টাল কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (১৭) আব্দুর রউফ, পরিচালক, ক্রিস্টাল কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (১৮) জন হক সিকদার, বেঙ্গল ও এন্ড এম সার্ভিসেস নামীয় কোম্পানীর মালিক, (১৯) সৈয়দ মাহবুব-ই-করিম, মালিক, মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ, (২০) মো. মাহফুজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, সিকোটেক হোল্ডিংস লিমিটেড।

(২১) মো. শফিকুল ইসলাম, পরিচালক, সিকোটেক হোল্ডিংস লিমিটেড; (২২) মো. জামিল হুসাইন মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক, টেক ইনটেলিজেন্স লিঃ (২৩) মোহাম্মদ সালাহ উদ্দীন, মালিক: এম এস কন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স; (২৪) মমতাজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, জুপিটার বিজনেস লিঃ: (২৫) মোসফেকুর রহমান, পরিচালক, জুপিটার বিজনেস লিঃ ও (২৬) ড. মো. কবির আহাম্মদ, সাবেক পর্যবেক্ষক, ন্যাশনাল ব্যাংক লিঃ, বর্তমানে ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা: সাবেক মহাব্যবস্থাপক, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর