শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩, ১৩:২৩

নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি ভার্সনে যাত্রা শুরু হয়েছে জোবেদা মতিন বালিকা স্কুল অ্যান্ড কলেজ।

শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মশিউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

চলতি বছরের জানুয়ারি মাসে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে শ্রেণি কার্যক্রম বৃদ্ধি পাবে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মেজবাহ কবির, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনসহ সুধীজন।

চলতি শিক্ষাবর্ষে অধ্যয়নরত তিন শ্রেণীর শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রত্যেকে নিজেদের পরিচয় এবং ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা তুলে ধরেন।

পরে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর