শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগেজে ২২ লাখ টাকার স্বর্ণালংকার

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬, ১৭:৪১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টারমিনালে কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর যৌথ অভিযানে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ১২০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এর একটি ইউ ব্যাগেজ কার্গো টারমিনালে স্ক্যানিংয়ের সময় স্বর্ণসদৃশ বস্তু শনাক্ত করা হলে তা জব্দ করা হয়। বিষয়টি বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, জব্দকৃত ব্যাগেজটি দুবাইফেরত যাত্রী মো. আবু জাহেদের নামে এসেছে। ব্যাগেজটির বি/ই নম্বর সি-৬৮ এবং এয়ারওয়ে বিল নম্বর ৯৯৭-৬৬৮৭৬৭২৫। সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট ছিলেন মাউন্টেইন শিপিং লিমিটেডের নুরুল আলম।পরবর্তীতে রাত সাড়ে ১২টায় সিএন্ডএফ এজেন্টের উপস্থিতিতে লিটন ধর নামের এক স্বর্ণকার (স্বত্বাধিকারী, নিউ জোতস্না জুয়েলার্স) পরীক্ষা করে ব্যাগেজে থাকা অলংকারগুলো স্বর্ণের বলে নিশ্চিত করেন।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা। স্বর্ণালংকারগুলো বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর