শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হত্যা মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের এসআই আহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬, ১৬:১৭

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। হামলায় গুরুতর আহত ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার। হামলায় আহত পুলিশ কর্মকর্তা হলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে এসআই মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গোমাইল বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় হামলাকারীরা এসআই মনিরুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবেল হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সরকারি কাজে বাধা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল অবিলম্বে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর