শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সাংবাদিক আবুল কাসেমের বাবার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৭:২৮

আবুল কাশেম,কিশোরগঞ্জ

সাংবাদিক আবুল কাসেমের পিতা দেওয়ান আলী (৯৫) এর যোহর নামাজের পর কিশোরগঞ্জ সদর উপজেলার কাসোরারচর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের পশ্চিমপাশে পারিবারিক কবরস্থানের জন্য প্রস্তুত করা মাঠে প্রয়াতের জানাযা অনুষ্ঠিত হয়।

মৃত্যুর কারণ বার্ধক্য জনিত বলে পারিবারিক সূত্রে জানা গেছে ১২জানুয়ারি'২৬ সোমবার দিবাগত রাত ০৭টায় তিনি নিজগৃহেই তিনি মারা যান এবং ১৩জানুয়ারি, মঙ্গলবার, যোহর নামাজের পর দাফন সম্পন্ন হয়। তিনি মত্যুকালে স্ত্রী,৩ছেলে,৪মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কিশেরগঞ্জ সদর উপজেলার কাসোরারচর গ্রামে সদ্য প্রস্তুত করা পারিবারিক গোরস্তানের প্রথম কবর এই প্রয়াতের।

জানাযায় উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভুইয়া,মহিনন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো: লিয়াকত আলী,ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। তাছাড়া জানাযায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইসচেয়ারম্যান মো: রেজাউল হাবিব রেজা, কিশোরগঞ্জ জেলা কমিটির জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক শফিক কবীর,সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান ফারুক। সকালে প্রয়াতের খোঁজ-খবর নেন দৈনিক আমার দেশ পত্রিকা জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, ঢাকা টাইমসের প্রতিনিধি সাংবাদিক আমিনুল হক সাদী, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ সাংবাদিক আসাদুজ্জামান ও সাংবাদিক বান্ধব স্বজন ডা: মো: হিরা মিয়া।

বয়োজ্যেষ্ঠ এলাকার মুরব্বী দেওয়ান আলীর মৃত্যুতে সাংবাদিক,সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের লোক উপস্থিত ছিলেন। প্রয়াতের জানাযা নামাজের ইমামতি করেন কাসোরারচর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা তৌফিক। বয়োবৃদ্ধ সৎ ও সহজ-সরল এমন ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

যারা ওনার নামাজের জানাযায় অংশ নিতে পারেনি তারা নিজেদের ফেইসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর