শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নয়াদিল্লি

কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই জামায়াত আমিরের সঙ্গে বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৮

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে এক ভারতীয় কূটনীতিকের বৈঠককে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখছে ভারত। বিষয়টি নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে এমন অবস্থান জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের ধারাবাহিকতায় ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগকে একই প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এর আগে জামায়াত আমির এক সাক্ষাৎকারে জানান, ২০২৫ সালে বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি দাবি করেন, অন্যান্য দেশের কূটনীতিকেরা প্রকাশ্যে সৌজন্য সাক্ষাৎ করলেও ওই বৈঠকের তথ্য প্রকাশ না করতে অনুরোধ করা হয়েছিল। সাক্ষাৎকারটি প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ব্যাখ্যায় জামায়াত আমির বৈঠকটি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। এর প্রায় দুই সপ্তাহ পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ডিসেম্বরের শেষ দিকে দেওয়া ওই সাক্ষাৎকারে জামায়াত আমির আরও বলেন, ভারতের অনুরোধেই ওই বৈঠকের তথ্য তখন প্রকাশ করা হয়নি। পরে বিষয়টি প্রকাশ্যে আসলে তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর