শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৬:৩৪

‘দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে কালু বিরোধপূর্ণ জায়গায় গেলে প্রতিপক্ষের সাথে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় কালু তার হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা বেগমের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রেহেনা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড খেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেহেনা আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা এবং হামলাকারী জহির আলম কালু ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জায়গা দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। একই এলাকার ফরিদুল আলমের ছেলে ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি জহির আলম কালু ও তার পরিবারের লোকজন ছোটনের বসতবাড়িতে এসে দা, কিরিচ, কোদাল ও অন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কালু তার হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা বেগমের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে কালু বিরোধপূর্ণ জায়গায় গেলে প্রতিপক্ষের সাথে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় কালু তার হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা বেগমের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর