শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হতে নির্দেশ রুমিন ফারহানাকে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১২:০০

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। একই সঙ্গে তাঁকে সশরীর হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত শনিবার বিকেলে একটি নির্বাচনী সভায় অনুমোদনবহির্ভূতভাবে বড় মঞ্চ নির্মাণ করে মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। ওই সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দিলে তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ এবং হুমকি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, এই ঘটনার মাধ্যমে জনসমাগম সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনায় বিঘ্ন ঘটিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে হাজির না হলে তাঁর অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

এর আগে একই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে আর্থিক জরিমানাও করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর