শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করল ইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৭:২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার এ রোডম্যাপ জনসমক্ষে আনা হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী মঙ্গলবারের মধ্যে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর ২২ জানুয়ারি সব ভোটকেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ পাবে।

রোডম্যাপ অনুযায়ী, ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অর্থ বরাদ্দ এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সামগ্রী মাঠপর্যায়ে পাঠানো হবে।

রোডম্যাপে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপন না করার নির্দেশনাও অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশ নতুন পথে অগ্রসর হয়। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেয়।

সেই ধারাবাহিকতায় ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর