শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আহত-৪

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৬, ১৫:৩২

মুহাম্মদ তছলিমুর রহমান, লক্ষ্মীপুর।
‎নির্বাচনী প্রচারণার প্রথম দিনে লক্ষ্মীপুরে ফেস্টুন টানানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৬নং ওয়ার্ড) পশ্চিম চরমনসা গ্রামের রিফুজি মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‎আহতরা হলেন- বিএনপি কর্মী মো. শাহজাহান, ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরে ওয়ার্ড সেক্রেটারী ইয়াসিন আরাফাত তাহসিন, অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন। 
 
‎জানা যায়, সকালে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ডা. মুহাম্মদ রেজাউল করিমের পক্ষে (দাঁড়িপাল্লা) প্রতীকে তার লোকজন ফেস্টুন টানানোর জন্য রিফুজি মার্কেট এলাকায় যায়। ওই সময় বিএনপির কর্মী শাহজাহান তাদেরকে বাঁধা দেয়। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষেরই চার জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। এঘটনার পর বিএনপি কর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর