শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ফেনীতে তারেক রহমানের সমাবেশে জনস্রোত, মিছিলে-স্লোগানে উত্তাল সমাবেশস্থল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:৩৯

ফেনীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সমাবেশ স্থলে বিপুল জনতার জনস্রোতে মিছিলে স্লোগানে উত্তাল হয়ে গেছে সমাবেশস্থল। রবিবার (২৫ জানুয়ার) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা ছাড়াও বৃহত্তর নোয়াখালী নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। বিকেল পর্যন্ত জনস্রোতের চাপে পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় জনজট লেগে যায়।

মিছিলে বিভিন্ন স্লোগান, ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।এমপি প্রার্থীদের বড় বড় বহর মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাস আরো বাড়ে।

ফেনী নোয়াখালী ও লক্ষীপুরের বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল মানুষের চাপের কারণে সমাবেশস্থলের আশপাশে চলাচল সীমিত হয়ে পড়ে। তারেক রহমানকে একনজর দেখার আশায় তরুণ, যুবক, বৃদ্ধ সব বয়সী ও সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ফেনী পাইলট স্কুল মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

ফেনী জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে জেলায় পর্যাপ্ত নিরাপত্তা বিরাজ করছে। কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য জেলা পুলিশ কাজ করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর