শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

টঙ্গীতে প্যানিক অ্যাটাকে ৪০ শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১২:২০

গাজীপুরের টঙ্গীতে প্যানিক অ্যাটাকে একটি পোশাক কারখানার অন্তত ৪০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন। এ ঘটনায় কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে স্থানীয় চেরাগ আলী এলাকার ড্রেসম্যান ফ্যাশনওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, কারখানায় ১১২২ জন শ্রমিক কাজ করে।

প্রতিদিনের মতো তারা আজ সকাল ৮টায় কারখানায় এসে কাজে যোগদান করেন। সকাল ৯টার দিকে হঠাৎ প্রায় ৪০ জন শ্রমিক মাথা ঘুরে পড়ে যান। তাদের খিঁচুনি ও বমি বমি ভাব দেখা যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি মেডিক্যালসহ অন্যান্য হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৩২ জন শ্রমিক চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ১৭ জনকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তিনজনকে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন কালের কণ্ঠকে বলেন, প্যানিক অ্যাটাকে শ্রমিকরা অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন।

কয়েকজনকে ভর্তি ও রেফার করা হয়েছে। সাধারণত ভয় বা আতঙ্ক থেকে এ সমস্যা সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর (টঙ্গী জোন) পরিদর্শক আজাদ রহমান কালের কণ্ঠকে বলেন, অন্যান্য গার্মেন্টসের মতোই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর