শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জবি প্রশাসনিক ভবন অবরুদ্ধ

কার্যক্রম স্থগিতের ঘোষণা প্রক্টরিয়াল বডির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৪:০৭

বিশেষ বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের (২০২৪–২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি লিখেন, ‘কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই অযৌক্তিকভাবে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’

আরও লিখেন, এ কারণে শিক্ষার্থীদের যে সাময়িক বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে, সে জন্য প্রক্টরিয়াল বডি দুঃখ প্রকাশ করছে।

উল্লেখ্য, বিশেষ বৃত্তির দাবিতে গত রোববার সকাল ১০টা থেকে ২০তম ব্যাচের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন টানা প্রায় ২২ ঘণ্টা প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর