প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৭:৫৮
বয়স যেন কারিনা কাপুর খানের কাছে শুধু একটি সংখ্যা। ৪৫ বছর বয়সে ও দুই সন্তানের মা হয়েও তিনি যে ফিটনেস ও সৌন্দর্য ধরে রেখেছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা। সম্প্রতি তার ফিটনেস প্রশিক্ষক কারিনার নিয়মিত শরীরচর্চার একটি ভিডিও প্রকাশ করেছেন।
ভিডিওতে দেখা যায়, ভারী ও কষ্টসাধ্য ব্যায়ামের বদলে নিয়মিত ও ভারসাম্যপূর্ণ শরীরচর্চাকেই গুরুত্ব দেন কারিনা। প্রশিক্ষকের ভাষ্য অনুযায়ী, ফিটনেস মানে শুধু ওজন কমানো নয়, বরং শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ানো।
বর্তমানে কারিনার রুটিনে রয়েছে ডেডলিফ্ট, স্টেপার এক্সারসাইজ, বারবেল ও মেডিসিন বলের মতো বিভিন্ন ব্যায়াম, যা শরীরের বিভিন্ন পেশিকে সক্রিয় রাখে।
মন্তব্য করুন: