প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১২:০১
বর্ন এগেইন’ সিরিজের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সিজনের নতুন ট্রেলার প্রকাশ করেছে মার্ভেল টেলিভিশন। এই সিজন ২৪ মার্চ থেকে ডিজনি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করা হবে।
সিজনের পোস্টারের প্রথম ঝলকও সম্প্রতি শেয়ার করেছে মার্ভেল টেলিভিশন। নতুন সিজনে আটটি আকর্ষণীয় পর্বের মাধ্যমে দেখা যাবে নিউ ইয়র্ক শহরে বেঁচে থাকা, লড়াই, প্রতিরোধ ও মুক্তির যাত্রা।
সিরিজটি নির্মাণ করেছেন দারিও স্কারডাপেন, ক্রিস অর্ড ও ম্যাট করম্যান। সিরিজে ম্যাট মারডক ডেয়ারডেভিল চরিত্রে এবং ভিনসেন্ট ডি’অনোফ্রিও মেয়র
উইলসন ফিস্ক চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া সিরিজে ফিরে আসছেন:
কারেন পেজ চরিত্রে ডেবোরা অ্যান ওল,
ভ্যানেসা ফিস্ক চরিত্রে আয়েলেট জুর,
বেঞ্জামিন পয়েনডেক্সটার/বুলস চরিত্রে উইলসন বেথেল,
হিদার গ্লেন চরিত্রে মার্গারিটা লেভিয়েভা।
এবারের সিজনে ভক্তরা দেখতে পাবেন জেসিকা জোন্স চরিত্রে ক্রিস্টেন রিটারকে।
এ ছাড়া রহস্যময় মিস্টার চার্লস চরিত্রে পরিচয় করানো হবে ম্যাথিউ লিলার্ডকে। সিজন ২-এ দেখা যাবে, মেয়র ফিস্ক নিউ ইয়র্ক সিটিকে দমন করার চেষ্টা করছেন এবং ডেয়ারডেভিলকে খুঁজে বের করার চেষ্টায় লিপ্ত। কিন্তু মুখোশের আড়ালে ম্যাট মারডক কিংপিনের দুর্নীতিগ্রস্ত সাম্রাজ্য ভেঙে ফেলার এবং তার শহরকে রক্ষা করার চেষ্টা করবেন।
মন্তব্য করুন: