প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১২:১৫
চলতি বছরের শুরুতেই দেশের বাজারে মুঠোফোনের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় চাপে পড়েন ক্রেতারা। মডেল ও ব্র্যান্ডভেদে দাম বেড়েছে ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে সরকার মুঠোফোন আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিলেও প্রশ্ন উঠেছে—এর সুফল কি আদৌ ভোক্তারা পাবেন?
জাতীয় রাজস্ব বোর্ড আমদানিকৃত মুঠোফোনে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। পাশাপাশি দেশে মুঠোফোন সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে দামের চাপ কমবে বলে দাবি করছেন আমদানিকারকেরা।
তবে বাজার বিশ্লেষকদের মতে, শুল্ক কমার সুফল মূলত আগেই বাড়ানো দামের ওপর সামান্য সমন্বয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। ফলে প্রকৃত অর্থে ভোক্তারা শুল্ক ছাড়ের সুবিধা নাও পেতে পারেন।
মন্তব্য করুন: