শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নিউমুরিং টার্মিনাল চুক্তি বৈধ ঘোষণা হাইকোর্টের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:০৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তি বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে চুক্তি স্বাক্ষরিত হয়। তবে চুক্তির বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষ থেকে রিট করা হয়েছিল। গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ ভিন্ন মত প্রকাশ করেছিল। পরে প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান।

হাইকোর্টের নতুন রায় চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিশ্চিত করেছে। এতে সরকারের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ এবং বন্দর পরিচালনায় সুসংহত অবস্থান তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই রায় দেশের বন্দর খাতের ধারাবাহিকতা ও বিদেশি বিনিয়োগের জন্য ইতিবাচক সংকেত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর