শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

খামেনির পর ইরানের নেতৃত্বে অনিশ্চয়তা, সামরিক উত্তেজনার আশঙ্কা বাড়ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৭:০৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির নেতৃত্ব কার হাতে যাবে—এ বিষয়ে নিশ্চিত কোনো উত্তর নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের মধ্যেই তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সিনেট কমিটির এক শুনানিতে রুবিও বলেন, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন কোনো সহজ প্রক্রিয়া নয়। এটি এমন কোনো বিষয় নয়, যা মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। খামেনি বা বর্তমান নেতৃত্বের পতন ঘটলে দেশটি কোন পথে যাবে, তা আগাম অনুমান করাও কঠিন বলে তিনি মন্তব্য করেন।

এই বক্তব্য এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক বিকল্পও বিবেচনায় রয়েছে।

এর জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপের কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। ফলে ওয়াশিংটন–তেহরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর