শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পিএসএল নিলামে নাম লেখালেন সাকিব

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৩

বাংলাদেশ জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়লেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসান খেলে যাচ্ছেন নামের জোরেই। সেই তালিকায় নতুন করে যুক্ত হলো পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। আসন্ন পিএসএল নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

নিলামে নাম লেখানো আরেকজন বাংলাদেশি ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গত ডিসেম্বরের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায়।

তবে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় কয়েকটি সংগঠন ও বিজেপির একটি অংশ তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। চাপের মুখে এবং বিসিসিআইয়ের হস্তক্ষেপের পর শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মুস্তাফিজ এবার পাকিস্তানকে নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। এর আগে তিনি ২০১৮ সালে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। সে আসরে পাঁচ ম্যাচে চারটি উইকেট শিকার করেছিলেন তিনি।

আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল নিলাম। সাকিব ও মুস্তাফিজের পাশাপাশি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বেশ কয়েকজন শীর্ষ আন্তর্জাতিক তারকা ক্রিকেটার। তালিকায় রয়েছেন জনি বেয়ারস্টো, আদিল রশিদ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মইন আলী, ফাফ ডু প্লেসিস, কেশব মহারাজ ও কেন উইলিয়ামসন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর