শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভোটের টানে গ্রামমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে ভয়াবহ যানজট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কারখানায় ছুটি ঘোষণার পর থেকেই গাজীপুর অঞ্চলে গ্রামমুখী মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। এতে চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

সকাল থেকেই বাস, ট্রাক, প্রাইভেট কারসহ নানা ধরনের যানবাহন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্বাভাবিক সময়ে যেখানে এক থেকে দুই ঘণ্টা লাগে, সেখানে এখন সময় লাগছে পাঁচ থেকে ছয় ঘণ্টা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ, নারী ও শিশুরা।

ঢাকা থেকে সিরাজগঞ্জগামী পোশাকশ্রমিক রফিকুল ইসলাম বলেন, “ভোট দেওয়ার জন্য ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু চন্দ্রা এলাকায় এক ঘণ্টার বেশি সময় আটকে আছি। কবে পৌঁছাব, বুঝতে পারছি না।”

কোনাবাড়ী থেকে রাজশাহী যাচ্ছিলেন গৃহকর্মী হাসিনা বেগম। তিনি জানান, ছোট সন্তান নিয়ে এই যানজটে পড়ায় চরম কষ্ট হচ্ছে।

নাওজোর হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, “নির্বাচনী দায়িত্বে পুলিশের বেশিরভাগ সদস্য ব্যস্ত থাকায় মহাসড়কে পর্যাপ্ত জনবল দেওয়া সম্ভব হয়নি। সীমিত সংখ্যক পুলিশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।”

যাত্রীরা দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর