শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সংলাপের রাজনীতিতে নতুন মাত্রা: তারেক রহমানের ইন্টারঅ্যাকটিভ নির্বাচনী প্রচার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারে ভিন্নধর্মী কৌশল নিয়ে আলোচনায় এসেছেন। প্রচলিত একতরফা বক্তৃতার পরিবর্তে তিনি জনসভায় ভোটারদের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে প্রচার চালিয়েছেন।

২২ জানুয়ারি সিলেট থেকে শুরু হওয়া প্রচারণায় তিনি দর্শকসারি থেকে সাধারণ মানুষকে মঞ্চে ডেকে এনে তাদের সমস্যা ও মতামত শুনেছেন। প্রশ্নোত্তরের মাধ্যমে জনতাকে সম্পৃক্ত করেছেন। এতে তরুণ ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

বিএনপির মিডিয়া সেল জানায়, প্রচারকালজুড়ে তারেক রহমান অন্তত ৬৪টি জনসভায় অংশ নেন। তিনি সাজানো বাস ও হেলিকপ্টারে বিভিন্ন এলাকায় সফর করেন। কোথাও স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে প্রচার চালান।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ইন্টারঅ্যাকটিভ প্রচার ভোটারদের সঙ্গে নেতার দূরত্ব কমায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম শামীম রেজার মতে, ডিজিটাল যুগের তরুণ ভোটারদের কাছে এটি কার্যকর কৌশল।

তারেক রহমান বিভিন্ন সভায় শান্তি ও সহনশীলতার বার্তা দেন। তিনি উসকানি এড়িয়ে শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান জানান। পাশাপাশি অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন।

তবে কিছু ক্ষেত্রে ভুল তথ্য দেওয়ায় সমালোচনাও হয়েছে। তারপরও বিশ্লেষকদের মতে, সংলাপনির্ভর প্রচার বিএনপির জন্য নতুন দিগন্ত খুলেছে।

১২ ফেব্রুয়ারির ভোটে এই কৌশলের ফলাফল জানা যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর