শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ, ঐক্যের আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে আয়োজন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। এক বার্তায় সংস্থাটি জানায়, এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে সব রাজনৈতিক দল ও অংশীজনকে জাতীয় ঐক্য জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক পরিবেশ কাজে লাগিয়ে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে হবে। তিনি রাজনৈতিক সহনশীলতা, সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এসব মূল্যবোধ রক্ষা করা গেলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে।

বার্তায় আইনের শাসন, সংখ্যালঘুদের সুরক্ষা এবং সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। আগামী দিনে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ। পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর