শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লাল পাসপোর্ট জমা দিলেন মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। দায়িত্বে থাকাকালীনই প্রায় এক সপ্তাহ আগে তিনি পাসপোর্টটি জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য বরাদ্দ এই বিশেষ পাসপোর্ট সাধারণত দায়িত্বকাল শেষ হলে জমা দেওয়ার বিধান রয়েছে।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার পাশাপাশি উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার প্রায় ২০ জন ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে অধিকাংশ উপদেষ্টা দায়িত্ব হস্তান্তরের আগেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

তবে এখনো কয়েকজন উপদেষ্টা লাল পাসপোর্ট জমা দেননি। এক কর্মকর্তা বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তাদের এটি হস্তান্তর করতে হবে। প্রক্রিয়াটি প্রশাসনিক বিধিমালার অংশ এবং পর্যায়ক্রমে তা সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর