শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৩, ১৬:৪২

‘শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দুর্জয়’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে শেখ রাসেলের ৬০তম জন্মদিন।

জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জম্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।


পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বকর ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভিন, মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।


এ সময় জেলার বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর