শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জামায়াত আমিরের ফেসবুক পোস্টে তুমুল আলোচনার ঝড়, ‘ইনকিলাব জিন্দাবাদ’ ঘিরে নতুন বিতর্ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবহে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানকে কেন্দ্র করে দেশজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি ফেসবুক পোস্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি বাক্যের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”

পোস্টটি প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। কয়েক লাখ রিঅ্যাকশন, হাজারো মন্তব্য ও শেয়ারের মাধ্যমে এটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। সমর্থকরা পোস্টটিকে নীতিগত অবস্থান হিসেবে দেখলেও সমালোচকরা এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন।

বিতর্কের সূত্রপাত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এক বক্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেন, মাতৃভাষাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলা উচিত নয় এবং এর সঙ্গে বাংলার সম্পর্ক নেই। তার এই বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা একই স্লোগান লিখে প্রতিবাদ জানান।

বিশ্লেষকদের মতে, ভাষা আন্দোলনের মাসে একটি স্লোগানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক তৈরি হয়েছে, তা রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে।

বাংলা নিউজ–২


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর