রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
১৪ মার্চ ২০২৬, ২০:১২

 

Px‡b AvšÍR©vwZK G‡MÖv‡KwgK¨vj I µc cÖ‡UKkb cÖ`k©bx‡Z Ask wb‡”Q GbGwm

 

চীনের সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিউশন অ্যান্ড কনভেনশন সেন্টারে ১৭-১৯ মার্চ অনুষ্ঠিত হবে '২৬তম চীন ইন্টারন্যাশনাল এগ্রোকেমিক্যাল অ্যান্ড ক্রপ প্রটেকশন এক্সিবিউশন (সিএসি ২০২৬)'। বিশ্বের অন্যতম বৃহৎ এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশনের এ প্রথম বাংলাদেশী প্রদর্শনীতে উৎপাদক হিসেবে অংশ দিচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ার (এনএসি)। প্রতিষ্ঠানটির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে অন্তত ৩২টি দেশের ২ হাজার ৩০০টি প্রদর্শনী স্টল থাকবে। সেখানে বাংলাদেশ থেকে একমাত্র মাত্র প্রতিষ্ঠান হিসেবে থাকছে এনএসির স্টল। প্রদর্শনীতে দর্শনার্থী হিসেবে প্রবেশের জন্য ৩০ হাজার নিবন্ধন হয়েছে বলে জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।  

 তিনি আরো জানান, এর আগে প্রতিবারই এ প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিনিধিরা দর্শনার্থী হিসেবে অংশ নিত। দেশী কোম্পানিগুলো সেখান থেকে এগ্রোকেমিক্যাল আমদানি করত। তবে ন্যাশনাল এগ্রিকেয়ার প্রথম কোম্পানি হিসেবে দেশের বাইরে আন্তর্জাতিক কোনো প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

মোস্তাফিজুর রহমান বলেন, 'হাজার মাইল পথ পাড়ি দিতে হলেও প্রথমে এক পা ফেলতে অংশ নেয়ার মাধ্যমে সেই সূচনা করছি। আন্তর্জাতিক প্রদর্শনীগুলোয় আগে আমরা ক্রেতা হিসেবে যেতাম, এবার যাচ্ছি বিক্রেতা হিসেবে। আমাদের লক্ষ্য ২০টি দেশে পণ্যের ডিস্ট্রিবিউটর বা পার্টনার খুঁজে পাওয়া। আশা করি সেই লক্ষ্য পূরণ হবে। এরই মধ্যে আমাদের সঙ্গে পাকিস্তান, শ্রীলংকা, মালয়েশিয়াসহ আফ্রিকার কিছু দেশের প্রতিনিধি যোগাযোগ করেছেন।' সরকারি নীতিসহায়তা পেলে ওষুধ শিল্পের মতো এগ্রোকেমিক্যালে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি রফতানিও করতে পারবে বলে জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর