প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:২৩
রোববার (১৫ মার্চ) গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। সাম্প্রতিক একটি সন্ত্রাসী ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানুষের জীবন রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে রাজধানীর ঢাকা–০৮ আসনকে সবার জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ছিল। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে আবারও একটি প্রাণ ঝরে গেছে।
তিনি বলেন, একটি সভ্য সমাজে মানুষের জীবন এভাবে অকাতরে চলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
পাটওয়ারী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে মানুষের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা তৈরি হয়। এতে সামাজিক স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজধানী ঢাকা–০৮সহ দেশের সব এলাকায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে হবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হলে জনগণের মধ্যে আস্থা বাড়বে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে।
মন্তব্য করুন: