সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:৩৫

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে তার যুদ্ধজাহাজ পাঠিয়ে দেখান।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে—ট্রাম্পের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নাইনি।

তিনি বলেন, হরমুজ প্রণালি এখনো ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এই অঞ্চলে কোনো ধরনের আগ্রাসন হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

নাইনি বলেন, ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। যদি সত্যিই তা হয়ে থাকে, তাহলে তিনি যেন সাহস করে পারস্য উপসাগরে তার জাহাজ পাঠান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এই মুখপাত্র আরও দাবি করেন, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইতিমধ্যে আমেরিকা ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে প্রায় সাতশ ক্ষেপণাস্ত্র এবং তিন হাজার ছয়শ ড্রোন নিক্ষেপ করেছে।

তার দাবি, এসব হামলার মাধ্যমে শত্রুপক্ষকে শক্ত বার্তা দেওয়া হয়েছে যে ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপস করবে না।

নাইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের কাছে আরও শক্তিশালী অস্ত্র রয়েছে, যেগুলো এখনো ব্যবহার করা হয়নি।

তার ভাষায়, যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে এসব শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হতে পারে এবং এর পরিণতি হবে ভয়াবহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর