শুক্রবার, ১লা মে ২০২৬, ১৮ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৬, ১১:১৩

হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে সামরিক জোট গঠনের প্রস্তাব দিলেও ইউরোপীয় দেশগুলো তাতে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগের আহ্বান জানালেও ইউরোপীয় নেতারা স্পষ্ট করেছেন, তারা সরাসরি কোনো সামরিক অভিযানে অংশ নিতে আগ্রহী নন।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন, পরিস্থিতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা ছাড়া কোনো সিদ্ধান্তে যাওয়া সম্ভব নয়। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

এদিকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, এটি তাদের যুদ্ধ নয় এবং এতে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে কূটনৈতিকভাবে তেল পরিবহন নিরাপদ রাখার উদ্যোগে সমর্থন দিতে পারে বার্লিন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একই সুরে জানান, এই সংঘাত ন্যাটোর কোনো মিশন নয় এবং যুক্তরাজ্যও এতে জড়াবে না।

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় দেশগুলো সরাসরি সংঘাতে জড়াতে না চাইলেও হরমুজ প্রণালী চালু রাখার বিকল্প উপায় খুঁজছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর