বুধবার, ১৮ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৬, ১১:৩৪

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে বড়পর্দায় অভিনয় ও নাচের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন। খুব ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা শ্রাবন্তী পরবর্তী সময়ে নায়িকা হিসেবে একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্নধারার কাজেও তিনি নিজেকে প্রমাণ করেছেন।

শ্রাবন্তী অভিনয়ের পাশাপাশি নৃত্যকৌশলেও বেশ পরিচিত। প্রথাগত নৃত্য প্রশিক্ষণ না থাকলেও দর্শকরা তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে থাকেন। সম্প্রতি আবারও তিনি আলোচনায় এসেছেন আইটেম গানে পারফর্ম করার মাধ্যমে। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘আবার প্রলয় ২’-এর ‘কলকাতার রসগোল্লা’ গানে তাকে দেখা গেছে। এর আগে ছবির ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’-এর জনপ্রিয় ‘কোকাকোলা’ গানেও তার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছিল।

নিজের আইটেম গানে পারফর্ম করার কারণ জানাতে গিয়ে শ্রাবন্তী সম্প্রতি আজকাল-কে বলেন, “কেন নয়? আমি মূলধারার বাণিজ্যিক ছবির একজন অভিনেত্রী। আইটেম ডান্স নম্বরে পারফর্ম করতে আমার দারুণ লাগে। এতে নানা ধরনের অভিব্যক্তি দেখানোর সুযোগ থাকে, অন্যরকম সাজে ক্যামেরার সামনে দাঁড়ানো যায়।”

তবে অভিনেত্রী স্পষ্ট করেছেন, আইটেম গানে পারফর্ম করা কোনো পরিকল্পনার অংশ নয়। তার মতে, একজন অভিনেতা বা অভিনেত্রীর উচিত সব ধরনের পারফরম্যান্সের সক্ষমতা থাকা। তাই বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে অংশ নেওয়ায় তার কোনো আপত্তি নেই।

কাজের ক্ষেত্রে শ্রাবন্তী শিগগিরই নতুন রূপে দর্শকদের সামনে আসবেন। আসন্ন সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-তে তিনি অভিনয় করছেন ‘গিরিজাবালা দেবী’ নামে এক বৃদ্ধা চরিত্রে। বিষ্ণুপুরের এই চরিত্র জীবনের নানা দুঃখ-কষ্ট পেরিয়ে বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে একটি রহস্যময় হত্যাকাণ্ডের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শ্রাবন্তীর খোলামেলা মন্তব্য এবং নতুন চরিত্রে দারুণ রূপে দর্শকের সামনে আসার অপেক্ষায় ফ্যানরা ইতিমধ্যেই উন্মুখ। তার কথায় বোঝা যায়, অভিনয় ও নৃত্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করার আনন্দই তাকে নতুন উদ্যমে কাজ করতে উদ্বুদ্ধ করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর